Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীতে ছিনতাইকারীর হামলায় কুরিয়ার কর্মী আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৮ am ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কুরিয়ার সার্ভিসের কর্মীকে ছুরিকাঘাত করে নগদ ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দরবেশ আলী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কুরিয়ার কর্মীর নাম রাকিবুল হাসান (২৭) তিনি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত। ঘটনার পর তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রাকিবুল হাসান জানান, ডেলিভারির জন্য নির্ধারিত ঠিকানায় যাওয়ার পথে দুইজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে। পরে তারা তার গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সঙ্গে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে তখন আশপাশে তেমন লোকজন না থাকায় তাৎক্ষণিকভাবে কারও সহযোগিতা পাননি। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয় এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tags: কর্মীকুরিয়ারপটুয়াখালী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে: শামা ওবায়েদ
  • লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলা, নিহত ২
  • সুনামগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কামরুল হাসান রাজু
  • কক্সবাজার বিচে ক্ষুদ্র হকারদের পাশে যুবনেতা জয়নাল
  • শিলমান্দী ইউনিয়নবা সীকে প্রবাসী নেতা রাসেল মিয়ার ঈদের শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম