Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ০২, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

ভোক্তা অধিকার ও কৃষি বিপণন আইন বাস্তবায়নে বিশেষ অভিযান জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। রবিবার (১ মার্চ ২০২৬) সিলেট বিভাগের তিন জেলায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজারে দিনের অন্যতম উল্লেখযোগ্য অভিযানটি পরিচালিত হয় শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায়। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ওই এলাকায় সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে র‍্যাব-৯ সিপিসি-২ এর একটি দল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী ছয় ব্যবসায়ীকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করে।

জরিমানাপ্রাপ্তরা হলেন:

১) রনবীর সেন – ৫,০০০ টাকা।

২) মো. আনোয়ার মিয়া – ৭,০০০ টাকা।

৩) স্বপন কুমার – ১০,০০০ টাকা।

৪) হাজী মো. জসিম উদ্দিন – ৫,০০০ টাকা।

৫) শান্ত – ১০,০০০ টাকা।

৬) জসিম মিয়া – ৬,০০০ টাকা।

অভিযান চলাকালে মূল্য তালিকা না রাখা, পণ্যের সঠিক তথ্য প্রদর্শনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়,বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারায় এসব জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে সিলেট নগরীর কোতোয়ালী এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১) (ঙ), (ঞ) ও (ঢ) ধারায় মেসার্স মুন বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ জানায়,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি,অতিরিক্ত মূল্য আদায়,ওজন বা পরিমাপে কারচুপি এবং সেবায় প্রতারণার মতো অনিয়মের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,জনস্বার্থে এবং বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে আইনগত অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত
  • মধ্যপ্রাচ্য রুটের ১৯ ফ্লাইট বাতিল
  • ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়
  • নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা
  • রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম