Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান

Taslima TanishabyTaslima Tanisha
৮:১২ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করছে যে ষড়যন্ত্র চলছে এবং আসন্ন নির্বাচন সহজভাবে অনুষ্ঠিত হবে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক মন্তব্যে তিনি বলেন, “গত কয়েক দিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা—এই সবকিছু প্রমাণ করছে যে যা আমি বলছিলাম তা সত্য হচ্ছে।”

তিনি আরও বলেন, “কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে না নিই, যদি নিজেদের ঐক্যবদ্ধ না করি, তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে।”

প্রত্যেকবার দেশের সংকটের সময় বিএনপি দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে দাবি করে তিনি বলেন, “প্রত্যেকবার দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল, কিন্তু শহীদ জিয়ার নেতৃত্বে বা খালেদা জিয়ার নেতৃত্বে ধীরে ধীরে দেশের খাদের কিনারা থেকে বের করে আনা হয়েছে।”

তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিভিন্ন সূত্রের খবর বলছে, এই ষড়যন্ত্রগুলো থেমে থাকবে না; পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

তিনি দলের কর্মীদের নির্দেশ দেন, “আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদেরকে মানুষদের সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।”

তিনি বলেন, “যত বেশি আমরা ঐক্যবদ্ধ হবো, যত সামনে এগোবে, যেকোন মূল্যে নির্বাচন হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করবো, ষড়যন্ত্রকারীরা ততই পিছু হটতে বাধ্য হবে।”

তারেক রহমান দাবি করেন, ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির হাতে রয়েছে।

চট্টগ্রাম ও ঢাকা-৮ নির্বাচনী এলাকায় দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রামে ঘটনা ঘটেছে, আর গতকালও একটি ঘটনা ঘটেছে। কেউ এই ঘটনাগুলো থেকে কোনো ফায়দা লুটার চেষ্টা করছে, এটা বোঝা যাচ্ছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম