Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় সংসদ নির্বাচনের আগে বা দিন গণভোটের সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন

Tanazzina TaniabyTanazzina Tania
৬:১৬ pm ২৮, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

ঢাকা প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে গণভোট আয়োজনের সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানান,

“আজকেই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।”

ড. আলী রীয়াজ আরও বলেন, সাংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে জনগণের ওপর গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জাতীয় সংসদের ৯ মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে।

“যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।”

জুলাই সনদে স্বাক্ষর নেওয়ার বিষয়ে তিনি বলেন,

“যারা স্বাক্ষর করেননি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এনসিপির সঙ্গেও আলোচনা চলছে; আশা করা যায়, তারা স্বাক্ষর করবেন।”

এর আগে মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

Tags: ঐকমত্য কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজকের কার্যক্রম, সরাসরি.
  • কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়ালো এনবিআর
  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: মিলন
  • বেরোবিতে গাছ কাটা নিয়ে বিতর্ক, নিলাম বাতিল, কর্মচারীকে শোকজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম