Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে ভাইরাল শিশুকে ঘিরে বিভ্রান্তি, অস্বস্তিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৫ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি, সারাদেশ
A A
0

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে এক শিশুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। একটি সড়ক দুর্ঘটনাকে রাজনৈতিক সহিংসতা হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়েছে এমন অভিযোগ উঠেছে স্থানীয়ভাবে।

ভাইরাল হওয়া শিশুর নাম মেহেদী হাসান (১০)। সে দক্ষিণ মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মনির হোসেন সুপারি ব্যবসায়ী এবং মা লাভলী বেগম গৃহিণী। এলাকাবাসীর একটি অংশের দাবি, লাভলী বেগম অতীতে স্থানীয় এক আওয়ামী লীগ–ঘনিষ্ঠ নেত্রীর সঙ্গে কাজ করতেন এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নেওয়া নিয়ে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই মেলেনি।

স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপি–সংশ্লিষ্ট হিসেবে পরিচিতি দেন। অভিযোগ রয়েছে, শিশুটিকে বিভিন্ন সভা–সমাবেশে স্লোগান দিতে নিয়ে যাওয়া হতো। এ অভিযোগেরও আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সম্প্রতি মেহেদী সাইকেল চালানোর সময় উঁচুনিচু রাস্তায় পড়ে আহত হয়। আশপাশে থাকা অন্য শিশুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে ঘটনাটিকে রাজনৈতিক হামলা হিসেবে প্রচারের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গণমাধ্যমকর্মী, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে এটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে গুজব বা অপপ্রচার ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ভোটের বার্তা নিয়ে টাইমলাইনে ফেসবুকের নীল-সাদা কার্ড
  • বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
  • সীমান্তবর্তী অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন : মিফতাহ্ সিদ্দিকী
  • কচাকাটায় বিশাল জনসভা: স্বচ্ছতার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী আনোয়ারুলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম