Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ: ইসি

Taslima TanishabyTaslima Tanisha
৪:২০ pm ১১, জানুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে ডাকযোগে পাঠানো এই পোস্টাল ব্যালটের খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ ধরনের অপরাধে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা ছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে ইসি।

রোববার (১১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধুমাত্র আপনি নিজেই সংগ্রহ করবেন। ব্যালটের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ; অন্যথায় আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’

ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় এবং ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে ব্যালট পাঠানোর কার্যক্রম সম্পন্ন করা হয়।

ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে গেছে বলেও জানিয়েছেন ইসির কর্মকর্তারা। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রবাসী ভোটাররা তাদের ভোট প্রদান করে রিটার্নিং অফিসারের নির্ধারিত ঠিকানায় দ্রুত ব্যালট পাঠাবেন।

এদিকে দেশের অভ্যন্তরেও পোস্টাল ভোট কার্যক্রম চলমান রয়েছে। ইসির কর্মকর্তারা জানান, ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে দেশের ভেতরে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রতীক বরাদ্দের পর এসব ভোটারের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে।

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো এবং তা ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় ৭ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনপোস্টাল ব্যালট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল
  • এক টাকায় ঈদের নতুন জামা পেল শতাধিক সুবিধাবঞ্চিত শিশু
  • কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা
  • সময়মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ২৫০ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ফ্রেন্ডস প্যানেল’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম