সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোঃ ফুয়াদ মিয়া।
১ এপ্রিল এক লিখিত বিবৃতিতে তিনি জানান, ৩০ মার্চ সকাল প্রায় ১১টার দিকে কাদিপুর বাজারের একটি দোকানে স্থানীয় বিনয় সরকার ও তার মধ্যে সামান্য কথাকাটাকাটি হলেও কোনো হেনস্থা বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।
তিনি দাবি করেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় তিনি সরেজমিন তদন্তের আহ্বান জানান।
ফুয়াদ মিয়া আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কামাল খন্দকারকে অবহিত করা হয়েছে। ভুল প্রমাণিত হলে তিনি এলাকাবাসীর সিদ্ধান্ত মেনে নেবেন বলেও উল্লেখ করেন।
এদিকে অভিযুক্ত বিনয় সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

