Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজাপুরে শিক্ষকদের কমপ্লিট শাট ডাউন কর্মসূচি, পরীক্ষা নিলেন শিক্ষা অফিসার

Nuri JahanbyNuri Jahan
৫:০৮ pm ০৩, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের নেতৃত্বে পরীক্ষা নেয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শট ডাউন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। এরই মধ্যে ৩০ নং রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা গ্রহন করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। তিনি শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

আন্দোলনের মধ্যে পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে অভিভাবক মহলে সৃষ্টি হয়েছে তীব্র পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

পরীক্ষা আয়োজনের ব্যাখ্যায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন জানান, আন্দোলন চললেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রথম বিবেচ্য। পরীক্ষা পেছালে তারাই ক্ষতিগ্রস্ত হতো। ন্যূনতম শিক্ষকশক্তি ও প্রশাসনের সহায়তায় আমরা পরীক্ষা পরিচালনা করেছি। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, শিশুদের শিক্ষাজীবন থেমে থাকা উচিত নয়। এখানে এসে দেখি শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছে। আলোচনার মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা জানান, নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া নিয়মিত কার্যক্রমে ফেরা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের ক্ষতি যেন না হয়, সেটি আমরা বিবেচনায় রেখেই আন্দোলন করছি।

শিক্ষক আন্দোলন আর পরীক্ষা এই দ্বৈত পরিস্থিতিতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: ঝালকাঠির রাজাপুরপ্রাথমিক সহকারী শিক্ষকশাট ডাউন কর্মসূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম