Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে হামলা, চাঁদাবাজির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৭ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের এ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন গভীর রাতে সশস্ত্র হামলার শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ১০-১২ জনের মুখোশধারী দল দেশীয় অস্ত্রসহ স্টেশনে ঢুকে যন্ত্রাংশ ভাঙচুর করেছে, যার ফলে স্টেশনটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্টেশন সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, কিছুদিন ধরেই একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করছিল। দাবি না মানায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তারা ধারণা করছেন। যদিও হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়লেও কেউ শনাক্ত করা সম্ভব হয়নি।

জেলা শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় গ্যাসচালিত যানবাহনের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এতে চালক ও সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। চালক মো. শরীফ বলেন, “গ্যাস না পাওয়া ও গাড়ি চলাচল বন্ধ থাকায় আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসন সম্ভাব্য জড়িতদের নাম জানতে চাইলেও নিশ্চিত তথ্যের অভাবে মামলা দায়ের করা সম্ভব হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ
  • কক্সবাজারে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম