Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ২৭, মার্চ ২০২৬
in ক্যাম্পাস
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

জেলার শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রে মোট ২৪৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। বাকি ১০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
পরীক্ষার্থী সুমা রায় ও আদিলুর রহমান বলেন, প্রশ্নের মান ছিল মানসম্মত এবং পরীক্ষার পরিবেশও ছিল অনুকূল, যা তাদের ভালোভাবে পরীক্ষা দিতে সহায়তা করেছে। তারা ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আবদুল লতিফ জানান, নির্ধারিত ২৪৯ জনের মধ্যে ১৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫ জন এবং ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাসিরনগরে সংঘর্ষে বিএনপির সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান
  • সঙ্গীতাকাশের উজ্জ্বল নক্ষত্র মাহবুবা রহমানের প্রয়াণ
  • আগের ডিসিকে আমরাই বদলি করেছি: বিএনপি নেতা মেহেদী রুমী
  • সবাই ঐক্যবদ্ধ হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী
  • বেরোবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম