Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্ধ দিনাজপুর টেক্সটাইল মিল চালু করা হবে ইশতেহার অনুযায়ী: প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ১২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দেশের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টেক্সটাইল মিলগুলো পুনরায় চালু করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, এমনটাই জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম।

আজ রোববার সকাল ৯ টায় দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা এই মিলটি খুব শিগগিরই পুনরায় চালু করা হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া মিলগুলো চালুর লক্ষ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। দিনাজপুর টেক্সটাইল মিল চালুর প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে।

পরিদর্শনকালে তিনি মিলের কারখানা, গুদাম ও প্রশাসনিক ভবন ঘুরে দেখেন। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকা এ মিলের অবকাঠামোগত অবস্থা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

শরীফুল আলম বলেন, সরকার বড় বড় বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এসব মিল চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পূর্বে কর্মরত শ্রমিকরা আবারও কাজের সুযোগ পাবেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব, দিনাজপুরের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৩৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত দিনাজপুর টেক্সটাইল মিলটি ১৯৭৮ সালে নির্মিত হয় এবং ১৯৮০ সালে উৎপাদন কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০০২ সালের দিকে তৎকালীন সরকার মিলটি বন্ধ ঘোষণা করে।

Tags: তারেক রহমানদিনাজপুরপাট ও বস্ত্র মন্ত্রণালয়বিএনপিশিল্পকারখানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান-যুক্তরাষ্ট্র সংকটে বিশ্ব এখন কোন পথে?
  • রাবিতে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
  • তুলাতলি নদীতে ২ লাখ টাকার ঘাটলা, এক মাসেই দৃশ্যমান উন্নয়নের আসল রূপ
  • ঈদের আগেই অনুমোদন পেতে যাচ্ছে বিসিসির ৬০০+ ভবনের নকশা
  • দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিলস: প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম