মৌলভীবাজার প্রতিনিধি :
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, খাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

