আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
গতকাল শনিবার, ৩১ জানুয়ারি বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড স্টেডিয়াম মাঠে চিটাগাং ক্রেজি ক্রিকেটারস এর উদ্যোগে দিনব্যাপী লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। ম্যাচে মরহুম আবদুল মোতালেব স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রার্নাস আপ হয়েছেন শাহ মোহছেন আউলিয়া স্মৃতি সংসদ এবং ৩য স্থান হযেছেন মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ।
আমজাদ আলী রিয়াদ ও আরমান আলীর সঞ্চানলায় হাজী আবদুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্র দলের সহ সভাপতি শেখ ইয়াছিন ইসলাম নওশেদ, যুবদল নেতা খলিলুর রহমান বাপ্পি, নীটরিক্স ফিটনেস স্বত্বাধিকারী রফিক আহমেদ, মফজল আলী সওদাগর, আবদুল বাকী, রুবাইয়েত, শরীফ, ওমর, মামুন উল্লাহ, সোহাগ, ফাহিম, মোঃ রুবেল, আমিন, রিফাত, খলিল, রবিন, সুমন,আরিফসহ বিপুলসংখ্যক দর্শক।

