ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে তিনি জানান, তিস্তা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে তিনি আশাবাদী। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্কের ইতিবাচকতা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। তিনি বলেন, চীন এই অঞ্চলের মানুষের উপকারে কাজ করছে এবং তৃতীয় দেশের হস্তক্ষেপে বিরোধী।
সাক্ষাতের সময় বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। চীন নতুন সরকারের সঙ্গে স্থিতিশীলভাবে কাজ করতে আগ্রহী।

