ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

