চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ব্যাংকার শাহ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ছাদে বালতির পানিতে শিশুটিকে গোসল করানোর পর মা তাকে নিয়ে নিচে নামেন। পরে তিনি রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে পড়লে শিশুটি সবার অজান্তে আবারও ছাদে উঠে যায়।
সেখানে খেলতে গিয়ে একপর্যায়ে বালতির পানিতে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা ছাদে গিয়ে বালতির ভেতর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

