Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে ৮০০ টাকার অভিযোগে শিশু নির্যাতন, মুখে সিগারেটের ছ্যাঁকা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৩ am ২৮, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

লক্ষ্মীপুর-এ মাত্র ৮০০ টাকা চুরির অভিযোগে দুই শিশুকে হাত বেঁধে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে এক শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার মার্কাজ মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো—সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার মুজাহিদ হোসেন (৯) এবং ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিহান হোসেন (১২)। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মনির হোসেন নামের এক দোকানির মুদি দোকান থেকে ৮০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই শিশুকে আটক করে অভিযুক্ত ও তার সহযোগীরা। পরে ‘চোর ধরা পড়েছে’ বলে প্রচারণা চালিয়ে সবার সামনে তাদের হাত বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে বড় শিশু জিহানের মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

নির্যাতিত শিশুদের স্বজনরা জানান, ঘটনার পর তাঁদের খবর দেওয়া হয়। শিশুদের ছাড়িয়ে নিতে গেলে অভিযুক্ত ব্যক্তি জোর করে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, শিশুরা চুরির সঙ্গে জড়িত নয়; শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

অভিযুক্ত মনির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ওরা আমার টাকা চুরি করেছে এবং স্বীকারও করেছে। আমি শুধু একটি থাপ্পড় দিয়েছি, এর বেশি কিছু নয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দুই শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং একজনের মুখে সিগারেটের ছ্যাঁকার স্পষ্ট ক্ষত পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কেউ অপরাধ করলে আইনের মাধ্যমে বিচার হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা শিশুদের ওপর এমন অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন।

Tags: অপরাধশিশু নির্যাতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে বালু উওোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • প্রিয়জনদের ভালোবাসা বুকে নিয়েই উত্তরের মানুষ কর্মযাত্রায় ফিরছে
  • মাদারীপুরে গাছ থেকে মাইক্রোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • স্কুল-কলেজ এমপিওভুক্তি করতে নতুন করে আবেদন ও যাচাই করার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
  • আমতলীতে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম