প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠক করেছেন।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এর আগে দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও বৈঠক করেছেন।
অধ্যাপক ইউনূস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান।

