Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তফসিল ঘোষণায় প্রধান উপদেষ্টার অভিনন্দন নির্বাচন কমিশনকে

Taslima TanishabyTaslima Tanisha
৭:২৭ pm ১১, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে এগোচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথকে দৃঢ় করবে এবং গণমানুষের মতকে প্রাধান্য দেবে।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেছেন, “নির্বাচন কমিশন স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

তিনি দেশের রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং জনগণকে আহ্বান জানান, “এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করলে আমাদের সামনের দিনগুলো আরও স্থিতিশীল হবে।”

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ঘোষণা করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট সারাদেশে অনুষ্ঠিত হবে। এই দিনটি হবে সারাদেশে ভোট উৎসব।

Tags: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ড. মুহাম্মদ ইউনূসতফসিল ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনপ্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় মন্দিরে চুরির প্রতিবাদে মানববন্ধন
  • মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস
  • কচুয়ায় সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ
  • নোয়াখালীতে পুকুর সেচের সময় মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
  • মুক্তিযোদ্ধা থেকে সংসদ স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম