Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশার নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল বাশার জানান, তিনি ২০০১ সালে স্থানীয় জালাল আহমেদের কাছ থেকে ৩ শতাংশ এবং ২০০৫ সালে আরও ৩ শতাংশ জমি খরিদ করেন। পরে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি দাবি করেন, জালাল আহমেদ খরিদসূত্রে জমির মালিক ছিলেন এবং ভোগদখলে থাকাকালীনই টাকার প্রয়োজনে তার কাছে জমি বিক্রি করেন।
২০১৭ সালে জালাল আহমেদের মৃত্যুর পর তার ছেলে আবদুল আজিজ জিসান ওই জমির বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন আবুল বাশার। তিনি বলেন, জিসান তাদের খরিদা জমি বুঝিয়ে না দিয়ে এমনকি বাড়িতে যাতায়াতের রাস্তা না রেখে অন্য ব্যক্তির কাছে ২ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেন।

এ অবস্থায় আবুল বাশার একজন আমীন দিয়ে জমি পরিমাপ করে নিজের খরিদা সম্পত্তি বুঝে নেন এবং সীমানা নির্ধারণের জন্য বাউন্ডারি ওয়াল ও টিনের বেড়া নির্মাণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত এক বছর ধরে জিসান বিভিন্নভাবে হুমকি-ধমকি ও হয়রানি করে আসছেন বলে অভিযোগ তার। এমনকি তার সন্তানদের বিরুদ্ধেও একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার বিকেলে আবদুল আজিজ জিসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাউন্ডারি ওয়াল ও টিনের বেড়া ভেঙে তছনছ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবুল বাশার জরুরি সেবা নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

তিনি আরও বলেন, “আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। আমার পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে জানতে আবদুল আজিজ জিসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: আওয়ামী লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে জুলাই আন্দোলন ঘটনার বিচারিক তদন্ত শুরু
  • নীলফামারীতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারক গ্রেফতার
  • বান্দরবানে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য
  • আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম