Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Nuri JahanbyNuri Jahan
১২:২৮ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in রাজধানী
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং গত ০৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত নেতা এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সাভার পৌর এলাকার ইয়ামিন চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–আরিচা মহাসড়কের শিমুলতলায় শেষ হয়।

ছাত্রদল নেতাকর্মীরা দেশব্যাপী বাড়তে থাকা রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনের অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এই সময় সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এসময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “গণসংযোগকালে প্রার্থীদের উপর হওয়া গুলিবর্ষণ প্রতিটি নাগরিকের জন্য গভীর উদ্বেগের বিষয়। যারা এই সহিংস ঘটনায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে মুক্ত, নিরাপদ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন করার কথা থাকলে, সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাস্তবিকভাবে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং সকল দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে।”

প্রতিবাদ মিছিল চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাস ও সহিংসতার বিরোধী স্লোগান দেন এবং আক্রান্ত প্রার্থীদের দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Tags: সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম