মারুফ সরকার,
জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করায় ঢাবিতে শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন কার্ড” বিতরণ করলেন ছাত্রদল নেতা হামিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন শুভেচ্ছা কার্ড বিতরণ করেছেন ডাকসু -২০২৫ নির্বাচনের ছাত্রদল সমর্থিক জিএস প্রার্থী তানভীর বারী হামিম।
কার্ডটি পেতে শিক্ষার্থীদের আগ্রহ এ সময় ছিলো চোখে পড়ার মতন। ধানের শীষের লোগো ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও শুভেচ্ছা সম্বলিত এ কার্ডটি অত্যন্ত আকর্ষণীয় হয়েছে বলে শিক্ষার্থীরা মতামত দিয়েছেন।
উল্লেখ্য,ছাত্রদল নেতা তানভীর বারী হামিম, ধানের শীষের বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে রমজান মাস জুড়ে ঢাবির প্রতিটি হলে সেহরী,ইফতার ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন।

