Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসন উপজেলা সদর বাজার ময়লার ভাগাড়ে পরিণত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজার বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা গেছে, সদর বাজারের যত্রতত্র ময়লার স্তূপ পড়ে আছে। বিশেষ করে বাজারের কেন্দ্রস্থল, চরভদ্রাসন জামে মসজিদ-এর পাশেই জমে আছে দুর্গন্ধযুক্ত বর্জ্য। মুসল্লিদের অভিযোগ, নামাজ আদায় করতে এসে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়াও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের একাংশেও দেখা গেছে ময়লার স্তুপ। শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, খেলার মাঠে ময়লা পড়ে থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। একইভাবে চরভদ্রাসন মাছ বাজার-এর পাশেও বর্জ্যের স্তূপ জমে থাকায় পরিবেশ আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, নিয়মিত ময়লা অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। বর্ষা মৌসুমে এই ময়লা থেকে ছড়াতে পারে বিভিন্ন পানিবাহিত রোগ—এমন আশঙ্কাও করছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে বাজার এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ এবং নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটের কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ
  • জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা
  • বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে তিন শিশু
  • প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে পাংশার মানুষ: এমপি হারুন অর-রশিদ
  • রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম