Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে ভেকু বিনষ্ট, সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগ

Saimum SajidbySaimum Sajid
৮:৩৬ pm ১৬, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে ভেকু বিনষ্ট করার ঘটনা নিয়ে ভেকু মালিক সাংবাদিকদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় সংবাদকর্মীরা বিব্রত হয়েছেন।

জানা গেছে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার জায়েদ হোসেন পুলিশ ফোর্সের সঙ্গে গত শুক্রবার চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালতে ভেকু বিনষ্ট করেন। বিষয়টি জাতীয় দৈনিক মাত্রা পত্রিকার মাল্টিমিডিয়া ভিডিও রিপোর্টিংয়ের মাধ্যমে প্রকাশ হয়।

তবে ভেকুর মালিক ক্ষিপ্ত হয়ে চরভদ্রাসন থানায় দুই সাংবাদিকের নামে ভেকু ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময়ে দুই সাংবাদিক ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন না এবং তাদের ভেকুর মালিকদের সঙ্গে দীর্ঘদিন কোনও সম্পর্ক ছিল না।

উপজেলা সহকারী কমিশনার জায়েদ হোসেন এ বিষয়ে বলেন, “দুই সাংবাদিক সেখানে ছিলেন না। সেখানে অবৈধ ভেকু কিভাবে চলবে?” তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই, তাই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন জানান, “অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ভেকুর মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, “ভেকুর মালিক রায়হান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে দেখা গেছে, সাংবাদিক দুজনের সঙ্গে চাঁদাবাজি বা ভেকু সংক্রান্ত কোনো সম্পর্ক নেই।”

চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিকও বলেন, “ফরিদপুরসহ বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা খবর জানতে চেয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।”

এদিকে স্থানীয় সুশীল সমাজ সাংবাদিকদের সম্মানহানি রোধ এবং অবৈধ ভেকু দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করতে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ
  • শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম