Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৩ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন হাইস্কুলের মাঠ দিন দিন ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হয়ে নর্দমার আতুরঘরে পরিণত হচ্ছে। চরভদ্রাসন বাজারে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাজারের হোটেল ও মুরগির দোকানের বর্জ্য দীর্ঘদিন ধরে হাইস্কুল সংলগ্ন পুকুরপাড়ে ফেলা হচ্ছে। এতে মাঠের একাংশে স্তূপ হয়ে জমেছে আবর্জনা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। উল্লেখ্য, এই মাঠটির সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাইস্কুল অবস্থিত। এছাড়া দুর্গন্ধের কারণে মাঠের পাশের ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে রয়েছেন।

বর্জ্য অপসারণ ও মাঠ সংস্কার না করায় বর্তমানে মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। চরভদ্রাসনের সাবেক খেলোয়াড় ওয়াসিম বলেন, এই হাইস্কুলের মাঠে একসময় বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। এখন মাঠের অবস্থা দেখলে খুব কষ্ট লাগে।”

সিনিয়র খেলোয়াড় আমির জানান, এই মাঠে খেলাধুলা করা একেবারেই অনুপযোগী। তারপরও এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখার জন্য নর্দমার পাশেই ভলিবল খেলা চালু রেখেছি। কিন্তু বাতাস জোরে বইলেই দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে যায়। বাজারের মুরগি ও হোটেল ব্যবসায়ীদের বর্জ্য মাঠে ফেলতে নিষেধ করা হলেও তারা আমাদের কথায় কর্ণপাত করে না।

আরেক খেলোয়াড় মিরাজ বলেন, বেশ কয়েকবার বর্জ্যের স্তূপে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানো হয়। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা যায়, মাঠটির একাংশ কার্যত একটি খোলা নর্দমায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, মাঠটি দ্রুত সংস্কার ও বাজারের জন্য আলাদা বর্জ্য ব্যবস্থাপনা চালু করা এখন চরভদ্রাসনবাসীর প্রাণের দাবি।

এ বিষয়ে চরভদ্রাসন হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬
  • ফ্যাসিবাদ রুখতে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান নাগরিক মঞ্চের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম