Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরের ক্ষুদে মেসি’ সোহান পাচ্ছে বিকেএসপির বিশেষ স্কলারশিপ

Nuri JahanbyNuri Jahan
১২:৫৪ pm ১১, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:

মাত্র সাত বছর বয়সেই ফুটবলের কলাকৌশল দেখিয়ে সাড়া ফেলেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া। স্থানীয় মাঠে কিংবা বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে যেখানেই বল পায়, সেখানেই পায়ের জাদুতে মুগ্ধ করছে সবাইকে।

এবার এই ক্ষুদে মেসির প্রতিভা পৌঁছে যাচ্ছে বিকেএসপি পর্যন্ত। সোমবার বিকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে সোহানকে দেওয়া হবে বিশেষ স্কলারশিপ। যেখানে তাকে ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ দিয়ে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলতে।

এছাড়াও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, সোহানের ফুটবল নিয়ে কলাকৌশল সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অভিভূত। তার প্রতিভা যাতে কোনো সীমাবদ্ধতায় থেমে না যায় সে জন্য তার ও তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থাকবে। আমরা আমাদের সুযোগ অনুযায়ী তার জন্য কী করা যায় সেদিক নিয়ে কাজ করব।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও প্রতিশ্রুতি দিয়েছেন সোহানের পাশে থাকার। তিনি জানিয়েছেন, তার বয়স সাত বছরে পা দিলেই বিকেএসপিতে আনুষ্ঠানিকভাবে ভর্তি করানো হবে। “সোহান বয়সে এখনো ছোট। তবে বিকেএসপি তাকে স্কলারশিপে নেবে এটা ভবিষ্যতের জন্য বিশাল সুযোগ। দেশের ফুটবলে লুকিয়ে থাকা প্রতিভাদের আমরা খুঁজে বের করবো, সোহান সেই যাত্রার শুরু।”

চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম সাড়ে পাঁচ আনী থেকে উঠে আসা সোহানের পরিবারও এখন আশায় বুক বাঁধছে।

চাঁদপুরের মাঠ থেকে বিকেএসপির একাডেমি যাত্রা শুরু হলো বাংলাদেশের আরেক সম্ভাবনাময় ফুটবল প্রতিভার। এখন কেবল সময়ের অপেক্ষা, ছোট্ট সোহান একদিন হয়তো সত্যিই হয়ে উঠবে বাংলাদেশের ‘মেসি’।

Tags: চাঁদপুরফুটবলবাংলাদেশ জাতীয় ফুটবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম