পারভেজ হাসান, নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের কেন্দ্রীয় সাংবাদিক সমিতি ‘বেরোবিসাস’ এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমিতির সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত করা হয়।
বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বেরোবিসাসের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমার সংবাদ’ ও ‘দৈনিক প্রতিদিনের বার্তা’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক।
এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমন আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ‘দৈনিক কালের কণ্ঠ’এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ। দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক সমকাল’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন ‘জাগো নিউজ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আজিজুর রহমান। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম, রিপন শাহরিয়ার ও মোঃ মাশফিকুর রহমান।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে একই দিন বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এই ফল ঘোষণা করেন। তিন সদস্যের নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এবং বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ।

