Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০১ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা বহন করেন। র‍্যালিতে ‘গণভোটে হ্যাঁ’, ‘জাস্টিস ফর হাদি’, এবং ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের না’ সংবলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।
শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি নিয়ামুল হাসান নাঈম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ববি শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। শাখা সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্রসমাজের কল্যাণে দেশপ্রেমিক নাগরিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ছাত্রশিবির, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো নিয়মিত তাদের কর্মসূচি পালন করছেন৷  ছাত্র শিবির এর আগে বিশ্ববিদ্যালয়ে  ‘এক শিক্ষার্থী এক কুরআন’ স্লোগানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২ হাজার কপি কুরআন বিতরণ। ৩৬ জুলাই উপলক্ষে সাইকেল র‍্যালির মতো কর্মসূচি পালন। নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করে সংগঠনটি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (বিশেষ) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিসহ সব ধরনের দলীয় ও পেশাজীবী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন
  • বিএনপি ক্ষমতায় এলে রাতে দরজা খোলা রেখেই মানুষ ঘুমাবে: হারুন অর রশিদ
  • ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম