Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার গৌরবময় ও জাতীয় দিবস উদযাপন 

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) সংবাদদাতা :-
নানা আয়োজনে মধো দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা সোপা‌নে বীর শহিদদের প্রতি মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন।জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মাটিরাঙ্গার বিভিন্ন স্তরের মানুষ সকাল থেকে স্বাধীনতা সোপা‌নে জড়ো হতে থাকেন। সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এবং পৌরসভা কর্মকর্তাদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর, মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন, পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মাটিরাঙ্গা দুর্নীতি দমন কমিশন,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ইউপিডিএফ (গণতান্ত্রিক), সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য স্বাধীনতা সোপান সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
একই দিনে সকাল ৯টায় মা‌টিরাঙ্গা বনশ্রী বিদ্যানি‌কেত‌ন মা‌ঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর পুলিশ, ভি‌ডি‌পি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গালর্স গাইড সদস্যের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্যারেডের নেতৃত্ব দেন  মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক ইমতিয়াজ উদ্দিন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন সহ অতিথিরা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। একই সাথে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন দেন তিনি।  অনুষ্ঠান শেষে চিত্রাংকন, কবিতা আবৃতি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
এ সময়, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমালয় এক্সপ্রেসকে জরিমানা
  • পুলিশের আগের ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঢাকায় ‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ খুঁজছেন জ্যোতির্ময়ী
  • তাহিরপুরে আলমখালি ক্লোজারে একদিনে বরাদ্দ বৃদ্ধি ৭ লাখ
  • ত্বকের যত্নে ম্যাজিক! আইস দিয়ে যেভাবে কমবে মুখের ফোলাভাব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম