Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ ডিসেম্বর তফসিল ঘোষণার ইঙ্গিত: সিইসি

Nuri JahanbyNuri Jahan
৫:৩৪ pm ০৮, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, “বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।” ধারণা করা হচ্ছে, সিইসির এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করেছিলেন।

তবে এবার রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি এবং অন্যান্য কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই সাধারণত তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসির রেকর্ড করা ভাষণ প্রচার এবং তফসিল ঘোষণা করা হতে পারে।

Tags: তফসিল ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসিইসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম
  • চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
  • ঈদকে সামনে রেখে দাম বেড়েছে যেসব পণ্যের
  • সাতক্ষীরায় মন্দিরে চুরির প্রতিবাদে মানববন্ধন
  • মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম