Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক ছাত্রনেতা কমরেড শহীদুল ইসলামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

Bangla FMbyBangla FM
৫:১৭ am ১৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

দেওয়ান মাসুকুর রহমান
নিজস্ব প্রতিবেদক :

মেহনতী শ্রেণির সংগ্রামী প্রতিনিধি ও জননন্দিত নেতা কমরেড শহীদুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

দলটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল এক যৌথ শোকবার্তায় বলেন, “কমরেড শহীদুল ইসলামের মৃত্যুতে আমরা এক নির্ভীক, সংগ্রামী এবং জনসংযুক্ত সহযোদ্ধাকে হারালাম।”

শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানও।

কমরেড শহীদুল ইসলাম শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে সুরাজপুর-মানিকপুর রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

শহীদুল ইসলাম ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কক্সবাজার জেলা শাখার সাবেক সহসভাপতি, যুবমৈত্রীর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ওয়ার্কার্স পার্টির চকরিয়া উপজেলা শাখার সক্রিয় সদস্য। তিনি চকরিয়ার জিদ্দাবাজারের বাসিন্দা এবং ’৭১-এর মুক্তিযোদ্ধা কমরেড আফজল আহমেদের কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ১০ ভাই ও ৫ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র উপসচিব নূরুল হুদা এবং ওয়ার্কার্স পার্টির নেতা ও জনপ্রতিনিধি কমরেড খোরশেদ আলম।

তাঁর অকাল মৃত্যুতে কক্সবাজার জেলার রাজনৈতিক অঙ্গনসহ চকরিয়া ও পেকুয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি, কক্সবাজার জেলা ও উপজেলা কমিটি, ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর নেতৃবৃন্দ শোক জানিয়ে বলেন, “তিনি ছিলেন সংগঠনের চালিকাশক্তি, একজন তরুণ প্রগতিশীল কর্মী এবং কর্মীবান্ধব সংগঠক। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

Tags: ওয়ার্কার্স পার্টিছাত্রনেতাশহীদুল ইসলামশোক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম