Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, নির্বাচনপূর্ব নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০০ pm ১১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এতে নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। তবে এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে কয়েকদিন আগে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানো হয়। সোমবার নিয়ম অনুযায়ী বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান ভবনের সামনের দিকে স্থাপন করা একটি সিসি ক্যামেরা আর নেই।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, প্রতিদিনের মতোই ছুটির পর বিদ্যালয় বন্ধ করে সবাই চলে যান। পরদিন সকালে এসে দেখা যায়, সামনের অংশে লাগানো একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঘটনাটি তারা জেনেছেন। এখনো কাউকে চিহ্নিত করা যায়নি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোট হবে সুষ্ঠু, বললেন সিইসি
  • ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করছে নির্বাচন কমিশন: সিইসি
  • পাচার হওয়া অর্থ ও অন্তর্বর্তীকালীন সরকার: প্রত্যাশা বনাম বাস্তবতা
  • আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর কীভাবে জানবেন
  • আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম