Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোটের প্রাক্কালে কেন্দ্রে সিসি ক্যামেরা চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৪ pm ১১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, নির্বাচন
A A
0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত একটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থাপন করা একটি সিসি ক্যামেরা ভেঙে চুরি করা হয়েছে। কয়েকজন ভোটার আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা বা নাশকতার উদ্দেশ্যে এটি সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আগে জানতাম না। তবে ভোটের আগের দিন এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”

সুন্নী জোটের প্রার্থী (মোমবাতি প্রতীক) এস এম শাহজাহান বলেন, “ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা প্রশাসনের ব্যর্থতার দৃষ্টান্ত। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।”

১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “নির্বাচনের ঠিক আগে এমন ঘটনা ন্যাক্কারজনক। প্রশাসনের উচিত আরও তৎপর হওয়া।”

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “বিষয়টি জানতে পেরেছি। আজকের মধ্যেই নতুন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

ঘটনার পর এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হলেও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Tags: চট্টগ্রামভোটকেন্দ্রসিসি ক্যামেরা চুরি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক : এহসানুল মাহবুব
  • ত্রয়োদশ নির্বাচনে আন্তর্জাতিক নজরদারি বাড়ল
  • কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
  • নির্বাচনে বিশৃঙ্খলা মোকাবিলায় বান্দরবানে সেনাবাহিনীর মহড়া
  • জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম