মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এমন প্রতিপাদ্যকে ধারনা করে পবিত্র রমজান উপলক্ষে সমাজের হতদরিদ্র ও নিম্ন আয়ের রোজাদার পরিবারের মাঝে ইফতারি সামগ্রী তুলে দেওয়ার জন্য মাসিক বাজার ও প্রায় ৩৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে মানবিক দৃষ্টিন্ত স্থাপন করেছেন বহুল আলোচীত সেচ্ছাসেবী সংগঠন “হোসেন-মঞ্জুয়ারা আলোকিত ফাউন্ডেশন”। সংগঠনের সভাপতি সৌদি প্রবাসী সোলায়মান ও তার সহোদরদের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের মত ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মধ্য নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ড শরফুদ্দীন মিজি বাড়িতে ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে ফাউন্ডেশনের সভাপতি সৌদি প্রবাসী মোঃ সোলায়মান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, আবদুল করিম, ছাবিদিয়া মহিলা দাখিল মাদরাসা সুপার মাওলানা ইউসুফসহ স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।
সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান দোয়া চেয়ে বলেন আমি সবসময় মানুষের মাঝে দান করে আসছি ভবিষ্যতেও আমি আপনাদের দোয়া চাই, যেন সকলের মাঝে এ দ্বারা অব্যহত রাখতে পারি।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ফাউন্ডেশনের সদস্যরা পরিবারদের মাঝে ১ বস্তা চালসহ প্রায় চল্লিশ কেজি ইফতার সামগ্রী ও সাড়ে তিন’শ পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন।

