Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় নির্বাচনের দিন পুলিশকে মারধরের ঘটনায় মামলা, আসামি পলাতক

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৫ am ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজবাড়ীর পাংশা উপজেলার জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবলের নাম আলী আহমেদ।

এ ঘটনায় মো. আব্দুল মালেককে প্রধান আসামি করে একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। তিনি জানান, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত মো. আব্দুল মালেক উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকসিপুর গ্রামের মো. লিয়াত আলী মণ্ডলের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন পাংশা মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আলী আহমেদ জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে বেলা আড়াইটার দিকে মো. আব্দুল মালেক তার কাজে বাধা প্রদান করেন এবং তাকে মারধর করেন। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আব্দুল মালেক পালিয়ে যান।

এ ঘটনায় ওই দিন রাতে ভুক্তভোগী আলী আহমেদ বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে জানতে মারধরের শিকার পুলিশ সদস্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযুক্ত মো. আব্দুল মালেকের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, নির্বাচনের দিন থেকেই তারা বাড়িতে নেই।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, বেআইনিভাবে পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে বাধা দিয়ে তাকে মারধর করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আব্দুল মালেককে প্রধান আসামি এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত
  • চরভদ্রাসনে ন্যায্য মূল্য দুধ-ডিম-মাংস
  • সরকারি নয়, নিজের গাড়িতেই তারেক রহমান
  • রমজানে সংযমে শান্তির আহ্বান: মির্জা ফখরুল
  • মৌলভীবাজার নির্বাচনী ব্যানার অপসারণে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম