Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে সেন্টমার্টিনে মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

কক্সবাজার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ : পর্যটকশূন্য সেন্টমার্টিন দ্বীপে কেয়াগাছ কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে বন বিভাগ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান গতকাল টেকনাফ থানায় এই মামলা দায়ের করেন।

মামলার আসামি দুইজন হলেন সেন্টমার্টিন দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে কেফায়েত আল্লাহ এবং রিসোর্ট মালিক নুর মোহাম্মদ খান।

মামলার এজাহারে বলা হয়েছে, সেন্টমার্টিন দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য কয়েকটি কেয়া গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের একটি দল সরেজমিনে গিয়ে এ ঘটনা সত্য প্রমাণিত করে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বীচের পাশে রিসোর্ট নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করেছিল। ইসিএ আইন অনুযায়ী, দ্বীপে এমন কোনো কাজ করা যাবে না যা পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি করে। ২০২২ সালে সরকার আরও একটি প্রজ্ঞাপনে সেন্টমার্টিনকে মেরিন প্রটেকটেড এরিয়া ঘোষণা করে, যাতে ইট ও সিমেন্ট আনা নিষিদ্ধ।

দীর্ঘ কয়েক যুগে দ্বীপে প্রবাল প্রজাতির সংখ্যা ১৪১ থেকে কমে ৪০-এ নেমে এসেছে। একই সঙ্গে বৃক্ষ আচ্ছাদিত এলাকা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইতোমধ্যেই এখানে ২৩৭টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ নির্মিত হয়েছে।

Tags: কক্সবাজারকেয়াগাছমামলাসেন্টমার্টিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
  • জুলাই বিক্রি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম