Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে পিআইওকে মারধরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার-১

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ০৮, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইওকে) মারপিটের ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন পিআইও।

মামলার পরেই পৌরশহরের ভান্ডারা এলাকা অভিযান চালিয়ে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, পরিষদে মঙ্গলবার (৭এপ্রিল) রাতে রাণীশংকৈল উপজেলা অফিসে কাজ করছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা মামুননুর রশিদ মামুন,উপজেলা সভাপতি সোহরাব আলী,সম্পাদক জাফর আলীসহ কয়েকজন মিলে অফিমে প্রবেশ করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইওকে) এবং তার দপ্তরিকে মারপিট করে।

এ ঘটনার পর রাতেই গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় নেতা মামুনুর রশিদ মামুন,উপজেলা সভাপতি সোহরাব আলী,সম্পাদক জাফর আলী,জিয়াউর রহমান, রাকিব ফেরদৌস সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার বাদী হয়ে মামলা করে।

পরবর্তিতে থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে।

প্রকল্প বাস্তবায়ন অফিসের দপ্তরি আইয়ুব আলী বলেন, স্যারকে বেধরক মারপিট করেছে। আমি দরজা বন্ধ করতে গেলে তারা আমাকে মারপিট করে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে সে আমার অফিসে এসে অর্তকিত হামলা চালিয়েছে। বিষয়টি উর্দ্ধতনদের জানানোর পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে মামলা করেছি।

মামলার বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা মামুনুর রশিদ মামুন জানান, অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে তাকে মারপিট করা হয়নি। পিআইও তার লোকজনকে দিয়ে আমাকেই মারপিট করেছে। এটি একটি মিথ্যা মামলা বলে দাবি তার।

আর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী বলেন, মারপিটের ঘটনায় পিআইও সাহেব মামলা করেছেন। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। অন্য কেউ লিখিত অভিযোগ দিলে সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গেল রাতে সরকারি আইন অমান্য করে অফিস খোলা রেখে কাজ করছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কেন সরকারি নিয়মের তোয়াক্কা না করে অফিস খোলা রেখে কাজ করছেন বিষয়টি জানতে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী পিআইও কার্যালয়ে যান।

এ সময় পিআইও এবং উপস্থিত নেতাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধর করার অভিযোগ ওঠে। পরবর্তিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের একটি কক্ষে আটকে রাখার পাল্টা অভিযোগও ওঠে।

একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা এসে পরে গণঅধিকার পরিষদের নেতা মামুন ও তার কর্মীদের ওপর হামলা চালায় বলে পাল্টা অভিযোগ ওঠে। সেখানে ছাত্রদলের কিছু নেতাকর্মী উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তা দুপক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

এর আগে, প্রকল্পের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে লোকজনের সামনে এক ইউপি সদস্যকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুতে ফেলার’ হুমকি দেয় পিআইও মো. নুরুন্নবী সরকার। এ ঘটনায় জেলাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বাচোর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আক্কাস আলী তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ দেন।

সরকারি বিধি লঙ্ঘন করে অফিস কক্ষে ধূমপানসহ নানা অনিয়মের অভিযোগ তুলে এর আগেও তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সেই মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিক রফিকুল ইসলাম সুজন ও ফারুক আহম্মেদসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোজ্যতেল সংকটের প্রতিবাদে নীলফামারী ক্যাবের মানববন্ধন
  • নোয়াখালীতে জ্বালানি তেলের গ্রাহকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল
  • ডিসেম্বরে চালুর লক্ষ্যে বরিশালের ৪৬০ কোটি টাকার নভোথিয়েটার
  • মুন্সীগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ৩
  • রংপুর সদরে মিথ্যা মামলায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি, বোনের ওপর হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম