রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোয়ানী পাড়া ইউনিয়নের মালতলা গ্রামে কৃষক আব্দুল মজিদের ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদের অভিযোগ, তিনি তার নিজস্ব জমিতে ভুট্টা আবাদ করেছিলেন। গতকাল ভোর রাতে অজ্ঞাত একটি দল তার ভুট্টা ক্ষেত কেটে মাটিতে ফেলে রাখে। তিনি ভোর ৫টা ৩০ মিনিটে ফজরের নামাজ শেষে জমিতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের ভুট্টা গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্তরা নিজেদের স্থানীয় প্রভাব ও দলীয় ক্ষমতা দেখিয়ে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। অভিযোগ রয়েছে, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুট্টা ক্ষেতে এসেছিল।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ বুলবুল আহমেদ, ফুলবাবু, সেফা মিয়া, শাহিনুর আলম, আউয়াল, আমিন মিয়া, শওকত আলী ও ফজলুল হকসহ আরও কয়েকজন।
এ বিষয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদসহ স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

