Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৬ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নওগাঁয় একটি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ উঠেছে। ১০ তলা ভবন নির্মাণের চুক্তি করে ৯ তলা পর্যন্ত কাজ শেষ করে মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মোস্তাফিজুর রহমান তার নিজস্ব জমিতে ১০ তলা ভবন নির্মাণের জন্য ‘থ্রি লিজেন্ড লিমিটেড’-এর সঙ্গে ২০২২ সালে আইনানুগ চুক্তি করেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণ সম্পন্ন করে ফ্ল্যাট, দোকান ও গ্যারেজ বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

কিন্তু অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি ৯ তলা পর্যন্ত ভবনের কাঠামো নির্মাণ করে কাজ বন্ধ করে দেয়। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক মোছা. নিলুফা আক্তার কুমকুমের বিরুদ্ধে নওগাঁ জেলা জজকোর্টের অধীন ১ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বাদীর দাবি, ভবন অসম্পূর্ণ থাকা এবং চুক্তি অনুযায়ী ফ্ল্যাট ও দোকান হস্তান্তর না করায় তিনি প্রায় ৮৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নির্মাণকাজ বন্ধ হওয়ার পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে তিনি আইনি পদক্ষেপ নেন। প্রতিষ্ঠানের ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ।

বাদীপক্ষের আইনজীবী জানান, নির্মাণ প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীন আচরণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে পরিচালককে পাওয়া যায়নি, ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে নওগাঁর নির্মাণ খাতে আলোচনা-সমালোচনা চলছে। ভুক্তভোগী পরিবার আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে তুমুল সহিংসতা, নিহত ২৫
  • সাতক্ষীরার শ্যামনগরের প্রেসক্লাবের সভাপতির ওপর সন্ত্রাসী হামলা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত
  • বাউফলে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত নানা পলাতক
  • ৪৮ ঘণ্টার ইন্টারনেট অন্ধকারে ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম