Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা যশোরে সেই স্কুলছাত্রী নাদিরাকে হত্যা ধর্ষণের অভিযোগ

Taslima TanishabyTaslima Tanisha
১২:৩৭ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

যশোরের রামকৃষ্ণপুর গ্রামের সেই স্কুলছাত্রী নাদিরা আক্তারকে হত্যা, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

বুধবার রাতে নাদিরার মা শিল্পী বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো- আসামি করা হয়েছে প্রতিবেশী নাছির মোল্লা ও তার ছেলে নাজমুল হোসেন, হোসেন ওরফে ট্যাপা হোসেন এবং একই গ্রামের নজরুল মোল্লার ছেলে মিরাজুল ইসলামকে। মামলার অভিযোগে জানা গেছে, নাদিরার পিতা কুয়েত প্রবাসী। তার মা শিল্পী বেগম মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থাকতেন। নাদিরা আক্তার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করতো। আসামিরা সকলেই তাদের প্রতিবেশী। স্কুলে যাতায়াতের পথে প্রায় নাদিরাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতো আসামি নাজমুল। নাদিরা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে।

এক পর্যায়ে নাদিরা প্রেমে পড়ে যায় নাজমুলের। প্রায় তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতো। বিয়ের প্রলোভন দেখিয়ে নাজমুল তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সুচতুর নাজমুল সেই দৃশ্য গোপনে তার মোবাইল ফোনেও ধারণ করে রাখে। পরে ভিডিও দেখিয়ে নাজমুল নানাভাবে ব্ল্যাকমেইলিং করতে থাকে। নাদিরা তাকে বিয়ের জন্য চাপ দিলে নাজমুল তাকে চরিত্রহীন বলে অপবাদ দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নাদিরা।

গত ৮ ডিসেম্বর রাত আটটার দিকে নাদিরা ঘর থেকে বের হয়ে যায়। খোঁজাখুঁজি করে নাদিরাকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। রাত সাড়ে ১০ টার দিকে স্বজনেরা জানতে পারেন নাদিরার মরদেহ নাজমুলের বসতবাড়ির সামনের একটি আম গাছের ডালে ঝুলে আছে। পরে পুলিশের সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যশোর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নাদিরার মা হত্যা ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে এ মামলা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম