Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় লিখিত ও ভাইভায় হাতের লেখায় অমিল, প্রার্থী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৯ pm ৩১, জানুয়ারী ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর লিখিত পরীক্ষার হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে হাতের লেখার অমিল ধরা পড়ায় এক নারী প্রার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রার্থীর নাম আসমা খাতুন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভাইভা পরীক্ষাকালে প্রার্থীর লিখিত পরীক্ষার ওয়েমার শিটে থাকা হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে তার হাতের লেখার অমিল লক্ষ্য করা যায়। এর ফলে ভাইভা বোর্ড তার প্রার্থিতা বাতিল করে।

পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হলে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আসমা খাতুনকে পুলিশি হেফাজতে নেয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন বলেন, মেয়েটি রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল। আমাকে বলা হয়েছিল থানায় একটি অভিযোগ দেওয়ার জন্য। পরে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করি। তবে সর্বশেষ কি অবস্থা এটার খবর নিতে পারেনি।

তিনি আরও বলেন, ভাইভাতে সে পারেনি এজন্য সন্দেহ করা হচ্ছে হয়তো ওর পরীক্ষা অন্য কেউ দিয়ে দিয়েছে। তবে এটা অমানবিক একটি ব্যাপার। গরিব একটি মেয়ে, তার স্বামী হয়তো পঙ্গু, দুটি বাচ্চা আছে। মেয়েটি ভাইভা পরীক্ষা দিয়ে চলে গিয়েছিলবাসায়। পরবর্তীতে তাকে বাসা থেকে আবার ডেকে এনে আটকে রেখেছিল। তবে এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Tags: জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরসাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম