Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে খাল দখলের মহোৎসব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ২৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

সরকারের খাল উদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জোরদারের মধ্যেই বরিশালের উজিরপুরে প্রকাশ্যে খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট এলাকায় শতবর্ষী ধামুরা–বামরাইল খালের মাঝখানে স্থাপনা নির্মাণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামুরা-শানুহার মহাসড়ক সংলগ্ন ধামুরা–বামরাইল খালের একটি অংশ ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রবাসী সরোয়ার বেপারী। তিনি সেনেরহাট গ্রামের মোতাহার বেপারীর ছেলে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে খালের স্বাভাবিক প্রবাহ উপেক্ষা করে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈধভাবে জমি ক্রয় করেই ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার স্ত্রী বলেন, “আমরা মোটা অংকের টাকা দিয়ে জমি কিনেছি, তাই ভবন নির্মাণ করছি।”

তবে স্থানীয়দের অভিযোগ, শত শত বছর ধরে এই খালটি শোলক ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খালের মাঝখানে স্থাপনা নির্মাণ হলে শুকনো মৌসুমে পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস বলেন, “প্রবাহমান খালের মধ্যে কোনো অবস্থাতেই স্থাপনা নির্মাণ করা যাবে না। সরকার বর্তমানে খাল সংরক্ষণ ও পুনঃখননে বিশেষ গুরুত্ব দিচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, “বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে খাল দখলমুক্ত করে নির্মাণকাজ বন্ধ না করলে পরিবেশ ও কৃষি খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে জমে উঠেছে উদ্যোক্তাদের মেলা ও ঈদ পুনর্মিলনী
  • যশোরের ভবদহ অঞ্চলে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • পাঁচদিন আগোত ব্যাটাক বিয়া করাচি, একসাতে সগলে মরলো
  • কুড়িগ্রামে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে বিএনপির তৎপরতা
  • শেরপুরের গারো পাহাড়ে পানির হাহাকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম