Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাল খনন প্রকল্প কেবল ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের অর্থ উপার্জনের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২০ pm ১৬, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খনন প্রকল্প শুধুমাত্র ঠিকাদার বা ইঞ্জিনিয়ারদের অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। প্রকল্পের মূল লক্ষ্য হলো খালগুলোতে পানি প্রবাহের ধারাবাহিকতা নিশ্চিত করা।

তিনি বলেন, সরকারি তহবিলের অপব্যবহার কোনোক্রমে অনুমোদন দেওয়া হবে না। ঠিকাদার ও প্রকৌশলীদের দায়িত্ব থাকবে, যেন কৃষি জমিতে খালের পানি ব্যবহার নিশ্চিত হয়।

মন্ত্রী স্থানীয়দেরও আহ্বান জানান, তারা প্রকল্পের কার্যক্রম তদারকি করুন এবং দেখুন সরকারি কাজ জনগণের উপকারে আসছে কি না। তিনি প্রতিশ্রুতি দেন, এসব কাজে কোনো মধ্যস্বত্বভোগী থাকবেনা।

জনগণের উদ্দেশ্যে জহির উদ্দিন স্বপন বলেন, “আপনারা দেশের প্রকৃত মালিক। আমরা নির্বাচিত সেবক মাত্র। আমাদের এমনভাবে সমর্থন দেবেন না যেন প্রজা আর মন্ত্রী-চেলাপেলা সব মালিক হয়ে যায়। কথা বলুন অধিকার নিয়ে।”

তিনি আরও যোগ করেন, “জনগণের আস্থা থাকায় আমরা দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছি। যদি জনগণের আস্থা হারাই, তার ফলাফল শেখ হাসিনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।”

Tags: ইঞ্জিনিয়ারখাল খননতথ্যমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খাল পুনঃখননে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাড়বে কৃষি সুবিধা: বিমান প্রতিমন্ত্রী
  • রূপগঞ্জে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু
  • ঋণ নয়, বিনিয়োগে গুরুত্ব দেবে সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
  • মার্কিনিদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি ইরানের
  • ৫০০ টাকা মুচলেকায় জুলাই ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের জামিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম