Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরের ভাঙ্গায় আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৮ am ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার : 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে এই খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সারাদেশে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে তারা চরম ভোগান্তিতে পড়তেন। খাল খননের এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এই কার্যক্রমের ফলে কৃষি ও জনজীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তমান আসবে বলে ধারণা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাটে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের নিহত ৩
  • সিরাজগঞ্জে ইউপি সচিবের ওপর অতর্কিত হামলার অভিযোগ
  • দৌলতপুরে আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতে ঝুঁকিতে বাংলাদেশের দুই হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান
  • নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম