জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাংগাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নে ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়ার সামনে ওয়ার্শী ফুয়েল পাম্পে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোঃ সিয়াম হোসেনকে (পিতা: মোঃ জালাল উদ্দিন, ঠিকানা: মারিসন, মির্জাপুর) আইন অমান্য করার অপরাধে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

