নরসিংদীর শিলমান্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জিয়া পরিষদ নেতা ও প্রবাসী মো. রাসেল এর তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
মিছিলটি শিলমান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চলাকালীন সময়ে মিছিলটি ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান ও সমর্থনের মাধ্যমে মুখরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকারের থেকে বঞ্চিত হচ্ছেন, এ পরিস্থিতিতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা আরও জানান, আসন্ন নির্বাচনের আগে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছে।
মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। আয়োজকরা উল্লেখ করেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে।

