Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে পরিবেশ ও শব্দ দূষণবিরোধী অভিযান,জরিমানা ৭১ হাজার

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪১ am ০৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে পরিবেশ সংরক্ষণ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) পৃথক দুটি অভিযানে মোট ৫টি মামলায় ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন-এর নেতৃত্বে শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১)(ক) ও দণ্ড ধারা ১৫ অনুযায়ী অবৈধ পলিথিন মজুদ ও বিপণনের দায়ে একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এদিন জুগিডর এলাকায় শব্দ দূষণবিরোধী আরেকটি অভিযান চালানো হয়। সেখানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০২৫ এর বিধি ৬(১) অনুযায়ী হাইড্রলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ৪টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ব্যবহৃত হাইড্রলিক হর্ণগুলোও জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন,“পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবৈধ পলিথিন ব্যবহার এবং শব্দ দূষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
  • জ্বালানি সংকটে অফিস ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন
  • ইরানের বৃহত্তম ‘বি-১’ সেতু ধ্বংস, নিহত ৮
  • মৌলভীবাজারে পরিবেশ ও শব্দ দূষণবিরোধী অভিযান,জরিমানা ৭১ হাজার
  • রাজশাহীতে পিস্তল সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম