Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিশরে হামাস নেতাদের হত্যার পরিকল্পনায় সতর্ক করল কায়রো

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৬ pm ১৩, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, বিশ্ব
A A
0

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের টার্গেট করে মিশরে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরাইল এমন তথ্য পেয়েছে মিশরীয় গোয়েন্দারা। বিষয়টি জানার পর কায়রো সরাসরি সতর্ক করেছে তেলআবিবকে।

তারা জানিয়েছে, এমন কোনো হামলা হলে সেটি মিশরের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে ধরা হবে এবং তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, জ্যেষ্ঠ মিশরীয় কর্মকর্তারা সম্প্রতি চাঞ্চল্যকর এ তথ্য নিশ্চিত করেছেন। এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরাইল কায়রোয় হামাস নেতাদের হত্যার চেষ্টা বহুদিন ধরেই করে আসছে। গত দুই বছরে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় মিশর একবার এমন পরিকল্পনা ভণ্ডুলও করে দেয়।

এর আগে, চলতি ৯ সেপ্টেম্বর দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের সময় হামাসের একটি ভবনে বিমান হামলা চালায় ইসরাইল। ওই ঘটনায় ছয়জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন হামাসের সিনিয়র নেতা খলিল আল–হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তাকর্মী।

মিশরীয় কর্মকর্তাদের এই মন্তব্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে এসেছে। নেতানিয়াহু বলেছিলেন, ‘হামাসকে কেবল গাজায় নয়, অন্য দেশেও টার্গেট করবে ইসরাইল।’

মিশরের নিরাপত্তা সূত্র সতর্ক করে বলেছে, যদি কায়রোয় হামাস নেতাদের জীবনের ওপর হামলা চালানো হয়, তবে সেটি কার্যত মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। আর সে ক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে জবাব দেওয়া হবে।

Tags: ফিলিস্তিনমিশরহামাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম