Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ব্যবসায়ীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে আব্দুল বাছেদ মন্ডল (৩৬) নামের এক মুদি ও সার কীটনাশক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (১৬ মার্চ) সোমবার বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাছেদ উপজেলা আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আব্দুল বাছেদ উপজেলার কাঁকড়া বাজারে মুদিখানা, কীটনাশক ও সারের ব্যবসা করেন। ঘটনার দিন ৩টায় যমুনা ব্যাংক পিএলসি পাঁচবিবি শাখা হতে ব্যবসার কাজে ২৫ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ী পথে যাওয়ার পথে পাঁচবিবি বাজার বড় মসজিদ গেইটের সামনে আসলে পূর্ব ব্যবসায়িক লেনদেনের জের ধরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা (ফিসকাঘাট) গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৬) সহ ৩টি মোটরসাইকেলে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জিম্মি করে নিজ বাড়ীতে নিয়ে যান।

সেখানে একটি গোডাউনে বাছেদকে আটকে রাখেন এবং মারপিট করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। বাছেদের মোটরসাইকেলর চালক রেজাউল করিম বলেন, আমাকে ভয়ভীতি দেখিয়ে সোজা মোটরসাইকেল চালাতে বলেন। ঘটনাস্থলে গিয়ে তাকে টেনে বাড়ীর ভিতরে নিয়ে যান। আমি চিৎকার করলে আমার অবস্থা খারাপ করবে বলে মামুনের লোকজন হুমকি দেয়। এই ভয়ে কোন কথা বলিনি।

প্রত্যক্ষদর্শী ফয়সাল আহম্মেদ রাজু বলেন, বাছেদের সঙ্গে মামুনের ব্যবসায়িক লেনদেন ছিলো। কিন্তুু বাছেদকে যেভাবে পাঁচবিবি বাজার থেকে জিম্মি করে এনে বাড়ী আটকে রেখে মারধর করেছে সেটা ঠিক হয়নি। তবে সে সময় বাছেদের কাছে একটি ব্যাগ ছিলো। টাকা নিয়েছে কিনা তার আমার জানা নেই।

এবিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, তার সাথে আমার ব্যবসায়িক পাওনা আছে। সে টাকা দিতে টালবাহনা করায় তাকে বাজার থেকে আমার বাড়ীতে নিয়ে আসি। ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আর মারপিটের ঘটনাটিও সঠিক নয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুমকিতে ডলফিন পরিবহনের সুপারভাইজারকে অতিরিক্ত ভাড়া আদাইয়ে জরিমানা
  • চরভদ্রাসনে ৭৫ জন ইমামকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান
  • দিনাজপুরের বৃহত্তম ঈদগাহে চলছে ঈদের প্রস্তুতি, তিন স্তরের নিরাপত্তা
  • সিরাজগঞ্জে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ
  • রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতা ট্রাক পুড়িয়ে দিয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম