Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ৮ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ০৯, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদের অভিযোগে পরিচালিত যৌথ অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের সেন্ট্রাল রোড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে ‘তোফায়েল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে আট হাজার লিটার সয়াবিন তেল সংরক্ষণের তথ্য পাওয়া যায়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধি প্রতিরোধে ভোক্তা অধিকার সংক্রান্ত বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আব্দুল বাছিত,প্রচার সম্পাদক ফারুক মিয়া, জাকির মিয়া,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীরা।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী তার ভুল স্বীকার করে বলেন,“গতকাল রাতে আমি এক গাড়ি সয়াবিন তেল এনেছি। এটি মজুদের উদ্দেশ্যে নয়,শনিবার বাজারে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছে। এক গাড়ির কম আনলে দাম বেশি পড়ে,তাই একসাথে এনেছি।”

পরে তিনি ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে প্রশাসনকে আশ্বস্ত করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান,বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক নিয়মে পণ্য সংরক্ষণ ও বিক্রির আহ্বান জানানো হয়েছে।

Tags: মৌলভীবাজারশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাউথ এশিয়ান ইয়ুথ টিটিতে বাংলাদেশের স্বর্ণ জয়
  • মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ: জামায়াতের আপত্তি ও এনসিপির সমর্থন
  • কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক বেহাল, বিপাকে ৫ হাজার পরিবার
  • আবারও বিরোধী দলের ওয়াকআউট
  • আইসিসিআর স্কলারশিপের ৭৭ বছরপূর্তি: শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম